Tuesday, 25 February 2020

Namaste-Howdy

pc: indiatoday















রাজা কয় রাজারে
আহা মরি বাহারে ,
দেশখানা অপরূপ,
খাসা বলে যাহারে!

রাজা কয় রাজারে,
বলি আর কাহারে?
সম্পদ ভরা আছে
নদী বন পাহাড়ে !

রাজা কয় রাজারে
লাগে বাজে, আহারে
না বুঝে প্রজা কেন
ধ্বংসায় তাহারে!

রাজা কয় রাজারে
আয় বসি আহারে,
সামোসাতে ব্রকোলি
শুনে ওম সাহারে !

রাজা কয় রাজারে
তাজ দেখে ভায়ারে
গিন্নির প্রেমে ডুবি
নাই কোনো ভাষারে !

রাজা কয় রাজারে
fake news বাজারে,
আমি নাকি টুইট করি
বোকা এলোপাথারে!

রাজা কয় রাজারে
fake কহি কাহারে
টুইট তোর মাঝ রাতে
পড়ে হাসি হাহারে !



Friday, 21 February 2020

দাম্পত্য কলহ -মহাশিবরাত্রি

ভক্তরা দুধ মিষ্টি ফুল ফল ঢেলেছে শিবের মাথায় । জটা চ্যাটচ্যাট করছে ।
মা দুগ্গা গজ গজ করতে করতে শ্যাম্পু করে দিচ্ছেন। 



pc:pinterest


মা:
বুঝিনে বাপু মর্তে কেন উড়িয়ে রাতের ঘুম,
উপোষ করে তোমার মতন স্বামী পাবার ধুম!
একরাশ জটা, ফনার ঘটা, কোনটা ভালো লাগে!
চোখ ঢুলু ঢুলু, বাঘছাল ছাই, তবুও প্রেম জাগে?
চারিদিকে আজ 6-প্যাক আর Josh-ভরা প্রাণ,
মন কেড়ে নেয় হ্যান্ডসম dudes ভিকি আয়ুষ্মান !

বাবা:
সবাই কি আর তোমার মতন অস্ত্র নিয়ে খাড়া ?
পান থেকে চুন খসলে পরে জাগিয়ে তোলে পাড়া !
আমার জটা যুগ যুগ ধরে এখনো চলছে হিট,
পুচকে ছেলের 6-প্যাক নিয়ে দুদিনের খিটখিট !
ভোলাভালা নির্ঝঞ্ঝাট স্বামী কে না বলো চায়?
গিন্নি,
তোমার মতন ভাগ্য করে কয়জন তা পায়!

মা:
ইইইস, ভোলাভালা নির্ঝঞ্ঝাট ঠিক বলেছো বটে,
থাকো এমন চুপটি করে, প্রচুর বুদ্ধি ঘটে!
নন্দী ভিঙ্গি ডাক দিলে কিছুই থাকে না মনে,
আমি কিছু বললে পরে কে কার কথা শোনে!
কাজের বেলায় জটা কেন, দেখতে পাইনা টিকি
সব কিছু আমার ঘাড়ে, হেল্প নেই এক সিকি !

বাবা:
হেল্প করার চেষ্টা কি আর করিনি আমি আগে?
যাই করেছি খেঁচানি কেবল জুটেছে আমার ভাগে।
বাজার গেলে দোকানি নাকি ঠকিয়ে করে ভূত ,
কুমড়ো পটল যাই আনি,কোনোটারই নেই জুত!
হাতা খুন্তি ধরলে বলো সময়ের অপচয়,
তান্ডবে মোর জগৎ নাচে, তোমার পছন্দ হয়?

মা:
ছেলেমেয়ের পড়াশোনা, কিংবা দোকান বাজার,
কোনোটাতেই হাত না দেবার অজুহাত দাও হাজার!
আমি সারাদিন খেটে মরি, খিটখিটে আর বাজে,
তুমি 'cool dude' ডুগডুগি নিয়ে ভোলাবাবার সাজে !
শিবের মতন বর পাই যেন, চারিদিকে কলরব,
যে যাকে নিয়ে করে ঘর, শুধু সেই বোঝে সব !

বাবা:
আমার মোটে দুই খানা হাত, তোমার আছে দশ,
তোমার মতন multitasking কজন পারে Boss?
জানোই তো, আমি কেমন অচল তোমায় ছাড়া,
কোনো কাজটাই সঠিক ভাবে হয়না আমার দ্বারা !
তোমার শক্তি, তোমার সাহস, অসুরেও হার মানে,
তোমার মাথা ঠান্ডা কেমন, কে আর না জানে?
[মায়ের মুখে অল্প হাসি ] .......

Jokes apart গিন্নি,
ভক্তদের বুঝিয়ে বলি, মর্তের যা করেছিস হাল, 
আমার মাথায় জল না ঢেলে নিজের মাথায় ঢাল !
মাথা ভরা ঘিলু দিলাম, লাগাবি বলে কাজে,
তবুও ভন্ডদের কথায় নাচিস তোরা বাজে। 
এক ঘটি দুধ আছেই যদি, দে শিশুর হাতে তুলে,
মানুষের মুখে হাসি ফোটা, আমার মাথা ভুলে  !

[গিন্নি কে ]
গিন্নি, তোমার ওই হেয়ার ড্রায়ারটা দিয়ে একটু জটাগুলো শুকিয়ে দাও দিকি।....
ডিনারে আজকে সাবুমাখা  তো? 
Diet-সন্দেশ দিয়ে মেখো, বয়স হচ্ছে! 
আজ গ্যাস, কাল কনস্টিপেশন। .... আর ভালো লাগেনা !

Friday, 15 November 2019

দুই বিঘা জমি (২.৭৭ to be more precise)


pc:wikipedia.org











কবিগুরু ক্ষমা করিও।......নেহাতই হিজিবিজি।

শুধু বিঘে দুই জমি নিয়ে আজ অবসান হলো লড়াই, 
করিলেন রাজা ঘোষণা আজিকে জগৎসভায় বড়াই !
কহিলাম আমি, তুমি ভূস্বামী, কেমনে  দিলে এ রায় ,
বোঝো নাকি রাজা, তোমার রাজ্যে প্রজারা শান্তি চায়?
শুনি রাজা কহে, বাপু জানো তো হে, হাতে আছে প্রমান,
বিচারপতির  ন্যায্য বিচারে, অধিকার সব সমান!
বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারি দিকে চেয়ে দেখি–
উদাসীন প্রজা ক্লান্ত আজিকে বিচার হলো একি!
সজল চক্ষে কহিনু রাজারে, যদি সত্যি বাসিতে ভালো,
দেবতারে ঘরে বন্দি না করিয়া, জ্বালাতে জ্ঞানের আলো !
যেই দেশে হায়, শিক্ষার অভাবে সমাজ তমসাময়,
মহারাজ  ......
দুবিঘাতে তুমি গড়িলে না কেন সেথায় বিদ্যালয়?

No pun. No double meaning. No nothing.


*************************************************************
2.77 acres, to be precise

2.77 acres of land, the end of the legal fight,
Verdict has been declared by the king alright!
Your Highness, O landlord, do you not hear?
the judgement is painful for your subjects to bear.
" Based on evidence" said he with an air,
"Justice has been served, rightful and fair".
I looked around me, only to find....
wounded and shocked, the heart and the mind.
With tears in my eyes, I challenge him loud,
if only you cared, you would have found,
Your people need education to bring in the light
of progress and peace, the future so bright!
HE needs no more houses, HE is everywhere, 
2.77 acres of land, why can't you build a school there?
******************************************************************************************


Adapted and Inspired from:
"Dui Bigha Jomi" is a Bengali language poem written by Rabindranath Tagore.The poem describes a peasant's love towards his land and was the inspiration for the story Rickshawala, on which the Hindi film Do Bigha Zamin, directed by Bimal Roy, was based.


  

Tuesday, 1 October 2019

"Local " দশভুজা



যাচ্ছি আমি বাপের বাড়ি, সঙ্গে ছেলে মেয়ে,
সারা বছর বসে থাকি এই দিনের দিকে চেয়ে ।
গুছিয়ে শাড়ি, গুছিয়ে বাড়ি দেব আমি পাড়ি ,
বছরে এই একটি বারই যাই যে বাপের বাড়ি । 
শিবুকে বলি চলোনা সাথে, তুমি মর্তের জামাই,
তার নাকি কৈলাশে কাজ করা যাবেনা কামাই ।
পুজোর ধুতি দিলেম কিনে তবু ও বাঘের ছাল
নন্দী ভৃঙ্গী ভূত দুটোতেই করেছে  এই হাল ।
মর্তে যাবার রাস্তাও তো লম্বা খানিক বেশ
নৌকা, ঘোড়া, ট্রেনে চেপেও রাস্তা হয় না শেষ ।
চার চারটে বাচ্চা নিয়ে ট্রাভেল কি আর সোজা?
আমিও খাই হিমশিম ওরে  যদিও দশভূজা ।
গনেশ আমার সাধাসিধে কিন্তু পেটুক বড়,
চপসিঙ্গারা খাবে রাস্তায় যতই বারণ করো  ।
বোঝাই কত, এই বয়সে বাড়ছে কেন  ভুঁড়ি,
ঘিয়ে ভাজা লাডডু খেতে নেই তবু তার জুড়ি!
সরস্বতী উঠেই ট্রেনে বইয়ের ভেতর মুখ,
পাইনা ভেবে পড়াশোনায় কিসের এত সুখ ।
ঘরের কাজে ছিটেফোঁটাও নেই কোনো তার মন,
শিবু বলে, chill গিন্নি, ঠিক শিখবেখন ।
লক্ষী আমার ব্যাগ সামলায় টাকা পয়সা বিল
এক নয়াও হিসেবে কিছুর হয়না গড়মিল।
চাল ডালের ভাঁড়ার সবই রাখে সঠিক ভরে,
এক পাতা অঙ্ক দিলেই , তখন মাথা ঘোরে  !
কার্তিকটা বড়ই ফাজিল  এদিকওদিক চোখ,
সব স্টেশনে নামা চাই ওর, ভিড় যতই হোক।
ফিনফিনে গোঁফ বাবরি চুলের বাহার দেখে ভাবি ,
মায়ের চোখে ফাঁকি দিয়ে কোথায় বা আর যাবি ?
এরওপর এ আছে সবার নিজের নিজের pet,
তাতেই যাবে সময় খানিক করতে তাদের set।

যাকগে এসব সংসার কথা থাকি কদিন ভুলে,
'ঘর ঘর কি কাহানি' রাখি নাহয় তুলে ।
মর্তে সবাই আহ্লাদে উঠবে কেমন মেতে ,
তাই তো লাগে ভালো আমার বাপেরবাড়ি যেতে ।
আমার মতন দশভুজা সেথায় ঘরে ঘরে,
আমার সকল আশীর্ব্বাদ রইলো তাদের তরে।
দুইটি হাতে হাসি মুখে সামলে চলেছে ধরা,
তারাই শক্তি, হৃদয় তাদের ভালোবাসায় ভরা !
ঘরে ঘরে এই মেয়েদেরই সম্মানে করো পূজা,
এরাই হলো  মর্তলোকের "Local" দশভুজা !

Sunday, 28 July 2019

আসল রাজা!

ভট্টাচার্য বাড়িতে এমনিতেই মাছের রমরমা। তারওপর বছরের এইসময় যখন বৌমা আসে তখন যেন মাছ-মাছ রব পড়ে যায়। 
ওরে কে কোথায় আছিস.......
ইলিশ উঠলো বাজারে? পারশে পাওয়া গেলো? পমফ্রেট কত করে কিলো যাচ্ছে? চিংড়ি গলদা চাই । ... 
বৌমা একটু পেটুক প্রকৃতির । বাড়ি এসে দুপুরে কব্জি ডুবিয়ে মাছ ভাতটা তার বড়ই প্রিয়।যৌথ পরিবারের বৌমা বলে কথা! এক শাশুড়ি ইলিশভাপা বানাচ্ছে তো আরেক শাশুড়ি চিংড়ির মালাইকারি। এক শাশুড়ি লঙ্কাকাটা ঝোল তো অন্যজন ট্যাংরা মাছের ঝাল। 
"বৌমা, কড়া করে দুটো পারশে ভেজে দি?"
কলকাতা যাবার দিন যত এগিয়ে আসছে বৌমা তত নানারকমের স্বপ্ন দেখছে...
এই তো কাল রাতে , দেখে কিনা মাছেদের লোকসভা  ..........

pc:Mousumi Guha

আমি ইলিশ বলছি . .....
মাছের তুমি হিরোই বলো কিম্বা বলো রাজা,
এই শর্মাই বাকি সবার বাজিয়ে দেবে বাজা!!
রূপে গুনে সব কিছুতেই আমি উত্তম অতি,
সারা বাংলা গদগদ, প্রেমে আমার প্রতি !
চকচকে এই রুপালি রঙে মাছের বাজার আলো,
পরিবারের সবাই আমায় বাসে ভীষণ ভালো !
রুই কাতলা বড্ড বোরিং, রোজই থাকে পাতে,
কড়াই ভরা ঝোল, সাঁতরে বেড়ায় তাতে !
পারশে মাছের স্বাদ, ভালোই লাগে ঝালে,
জেলে ভায়া খুশি, পড়লে দুখান জালে !
বাটাখানা কেমন জানি নামেই খেয়েছে মার,
যার নামে জুতো ফেমাস, কি আর হবে তার??
ট্যাংরাভায়া টেস্টি বটে তবে বড্ড যেন রোগা,
চেহারায় নেইকো চটক, পিলে জ্বরে ভোগা !
শোল, আড়, ভীষণ ফ্যাটি রাঁধবে তুমি খেটে ,
খাবার পরে চাই Gelusil, সয়না তেমন পেটে !
ভেটকি-পমফ্রেট চলে, তবে মুচমুচে ফিস fry,
চোওয়া ঢেকুর নিশ্চিত, তবু করতে পারো try !
চিংড়িভায়া মাথামোটা, ডাকসাইটে বোকা,
নিজেকে সে মাছ ভাবে, যদিও জলের পোকা! 
একেবারেই খুচরো হলো পুঁটি মোরোলা কই,
এরাও পেয়েছে মাছের status দেখে অবাক হই !

আমার কথা কি আর বলি, বর্ষামুখর রাতে 
স্বর্গসুখের প্রতীক হয়ে, থাকি বাঙালির পাতে ।
ল্যাজা, মুড়ো, গাদা, পিঠ, সবই যাবে পেটে,
যাই বানাবে আমায় দিয়ে খাবে আঙ্গুল চেটে !
ঝোল রাঁধবে বেগুন দিয়ে কিম্বা সর্ষে ঝাল,
ভাপে দিয়ে মেখে তুমি, ভাত খাবে এক থাল।
খিচুড়িতে ইলিশ ভাজা মুচমুচে আর কড়া ,
প্রথম পাতে জমিয়ে দেবে আমার ডিমের বড়া !!
আমার মাথার ঘন্ট বানাও পুই শাক দিয়ে কষে,
লিখে দিলাম খাবে যে জন ভাত চাইবে শেষে!
কর্তা খুশি, গিন্নি খুশি, ভীষণ খুশি জামাই ,
মাছের রাজা থাকলে পাতে জীবনে আর কি চাই?

রুই কাতলা বাটা পারসে কই মৌরলা ট্যাংরা 
[Chorus ]:

ওগো এবার চুপ করো তুমি, একি ভীষণ জ্বালা, 
'আমি আমি' শুনে আমাদের কান(কো) ঝালাপালা।
তোমার কাঁটা বাছতে গিয়ে চোখের পাওয়ার বাড়ে,
খাবার পরে হপ্তা খানেক বাড়িতে গন্ধ ছাড়ে!
আমরা হলাম বারো মেসে, আমরা নিজের লোক,
তুমি অতিথি অল্প দিনের, বর্ষাকালের ঝোঁক !
বর্ষা যাবে, তুমিও যাবে, এত গর্ব কিসে?
যে কদিন আছো সাথে, থাকো না মিলে মিশে ।
নুন হলুদে মাখিয়ে তেলে সবাই তো মাছ ভাজা,
সবারে সমান দেখে যেজন সেজন আসল রাজা!

[এলার্ম বাজছে, ঘুম ভেঙে গেলো বৌমার ]




Monday, 22 July 2019

চন্দ্রযান



"মধুচন্দ্রিমা ট্রাভেলস" বুকিং অফিসের বাইরে বাস স্ট্যান্ড এ দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ কানে এলো.....

এ::  আচ্ছা দাদা, আপনিও কি "চন্দ্রিমা" প্যাকেজ?


বি::  অবশ্যই ! এখন থেকে বুকিং না করলে সেই ওয়েটিং লিস্ট!  আমাদের যা হয়েছে হোক, ছেলেটাকে যাতে ওয়েটিং লিস্ট এ না থাকতে হয়.....


এ :: আমাদেরও  এক গল্প। গিন্নি জোর করে পাঠালো। একটা মাত্র মেয়ে, আজ বাদে কাল বড় হবে, বিয়ে দেবো , তখন গিন্নির ইচ্ছে একটা "চন্দ্রে মধুচন্দ্রিমা" গিফট করবেন মেয়ে জামাইকে।
কি লাইন দেখলেন? ভোর ৪ থেকে ইঁট পেতে লাইন দিয়েছি। .....

বি : সেই, এ ছাড়া তো গতিও নেই । পৃথিবীতে কি আর মধুচন্দ্রিমার জায়গা খালি  আছে বলুন? এখনই যা অবস্থা, ছেলেমেয়েগুলোর বিয়ে হতে হতে . ....


বি::  যা বলেছেন  দাদা! পরিবেশ দূষণের ঠেলায় নিশ্বাস নিতে পারছিনা! 


এ:: তা বটে তবে ওখানেও তো অক্সিজেন নেই ...


বি::  আরে বাবা, আজ নেই, কাল কিছু না কিছু বন্দোবস্ত হবেই ! 

বৈজ্ঞানিকরা তো এমনি এমনি দিন রাত এক করে কাজ করছেন না !  
"মধুচন্দ্রিমা" প্রমিস করলো কলকাতা থেকে দিনে মিনিমাম দুটো করে চন্দ্রযান ছাড়বে! রাস্তায় জলখাবার প্যাকেজে ইনক্লুডেড !

এ::  বাবা তো, চিন্তা হয়। জানি ওখানে জল ও নেই.


বি::  তা এখানে কোনসা আছে?  চারিদিকে খাবার জলের অভাব ! নেতারা কেবল কথা বলে চলেছে, কাজের বেলায় লবডঙ্কা!

"মধুচন্দ্রিমা" আশ্বাস দিলো, চাঁদে এমন একটা ট্যাবলেট পাওয়া যাবে  যেটা খেলে আর জল খেতে হবেনা ১০ দিন।
ওটা প্যাকেজে ইনক্লুডেড !

এ::  একটাই চিন্তা, চাঁদে wifi  .......

মেয়ে Status আপডেট দিতে পারবে তো? "honeymooning on the moon"? নয়তো গিন্নির এই উপহার একেবারে বৃথা যাবে।...
বাবা মা হওয়ার বড় চিন্তা , সব রকম ভাবতে হয়।

বি: আরে মশাই, আপনি শুধু শুধু চিন্তা করছেন!  Jio পৃথিবীতে এখনই দিনে 5 GB data pack দিচ্ছে। 
মধুচন্দ্রিমা ভরসা দিলো যে চাঁদে wifi তখন আর লাগবেনা । তখন সব কিছু AI ...সেটা ওই "চন্দ্রিমা" প্যাকেজে ইনক্লুডেড !

এ:: তা আপনার ছেলের কত বয়স?

বি :: এই দুই এ পা দিলো।....তবে দেখতে দেখতে সময় কেটে যাবে।...Time flies . 
আপনার মেয়ে?

বি:: না মানে... আমার গিন্নির ওই আগামী মাসের ২৪ তারিখ ডেট  ......
একদিকে Hima Das , অন্যদিকে Muthayya Vanitha. Ritu Karidhal....
আমাদের দুজনেরই ইচ্ছে মেয়ে হোক! 

[বাস এসে গেলো,  উঠে পড়লাম, বাকিটা আর শোনা হলো না ]
....to be continued......

Thursday, 11 July 2019

মহারানীর ডাইরি থেকে : Semifinals চলছে...



[ রাজপ্রাসাদ ।  TV চলছে । মহারানী ম্যাচ দেখছেন  । পাশে রাজপুরোহিত, রাজবৈদ্য, রাজজোতিষী ।

ছোটবৌ: রানীমা, চা  দেবো  ?

[রানীমা টিভি থেকে চোখ সরালেন না , কিছুই শুনতে পেলেন না ]

ছোটবৌ: রানীমা,  চা দেবো ? আদা , এলাচ দিয়ে মাসালা টি বানিয়েছি। ঠিক যেমন আপনার প্রিয়।..

মহারানী:   ২২৪!! ছোটবৌ ২২৪!
এখন কি আমার চা খাওয়ার সময়? মাঠে ছেলেগুলো না খেয়ে আছে....
Jonny - Jason দৌড়ে বেড়াচ্ছে।..আমি সেখানে আদা দেওয়া চা খেতে পারি?

ছোটবৌ: না মানে..... ৫০ ওভার না খেয়ে বসে থাকবেন? আজ তিনদিন শুধু সাবু দুধ কলা খেয়ে আছেন আর হিজিবিজি পাঁচালি পড়ছেন! এমনি করলে চলবে?
নিদেন পক্ষে একটু হরলিক্স করে দি? আরে বাবা শরীরটাকে ঠিক রাখতে হবে তো!

মহারানী: আঃ ছোটবৌ, মেলা ফ্যাচ ফ্যাচ কোরনা । তুমি আর কি বুঝবে আমাদের ঐতিহ্য? আমাদের সংস্কৃতি? আমাদের খেলাধুলো? হরি যে কি দেখে  ...... সে যাগ্গে  .....
রাজপুরোহিত, হিজিবিজি পাঁচালির সেকেন্ড stanza টা আরেকবার বলো দিকি। .
বৌমারা মাথায় ঘোমটা দাও।

রাজ্পুরোহিত (দুলে দুলে):
Jonny আর Jason অতি good boy,
ভক্তি ভরে দুইজনা মারে চার ছয় ।
খেলিছে নিষ্ঠাভরে এই দুইজন,
কাপ হাতে ফিরিবে করিয়াছে পণ !

মহারানী: অতি উত্তম !
রাজ্ জোতিষী, আমি কি পূর্ব দিকে মুখ করেই বসে থাকবো? মুখ ঘোরালে আউট হয়ে যেতে পারে ।

 রাজজোতিষী : না মহারানী আপনি একদম চিন্তা করবেন না ।
এখন স্বয়ং রাহু কেতু একসাথে এসে লেগস্পিন-গুগলি  করলেও আউট হবে না |
মঙ্গলে দশা আজ অতি শুভক্ষণ,
ছকে ছকে বাউন্ডারি এমন লগন!
শনি আজ ব্যস্ত আছে অন্য কাজে,
টিম আজ তৈরী জয়ের সাজে !

মহারানী: অতি উত্তম !
রাজবৈদ্য, তুমি টিমের ব্রেকফাস্ট এর আগে হোটেলে গেছিলে তো? সব ঠিক আছে?

রাজবৈদ্য : আপনি একদম চিন্তা করবেন না মহারানী। একেবারে অব্যর্থ ওষুধ দিয়ে এসেছি রানীমা।...
মধু তুলসীপাতা একসাথে বেটে,
খেয়েছে এগারোজন শিল থেকে চেটে !
সাথে ছিলো ফোঁটা তিন আকন্দের রস
বিপক্ষকে তবেই তো হয়েছে যে বশ !


মহারানী: [হাত জোর করে মাথায় ঠেকিয়ে] : জয় মা! মুখ রেখো! জোড়া পাঁঠার কথা আমি ভুলিনি। ..
 রাজবৈদ্য, প্রেসার মাপার যন্ত্রটা  এনেছো তো?

.................খেলা চলছে।...