| 30th June - "Blessings " concert Amsterdam |
Saturday, 12 August 2023
আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই
Monday, 19 December 2022
Adios ....till 2026
ফুটবলে "গোল" ছাড়া কিছুই বুঝিনা !
ফ্রি কিক আর পেনাল্টিটা তবু অল্প রপ্ত করেছি ।
তবে অফসাইডটা আর ইহজীবনে বোঝা হয়ে উঠলো না ।
"আচ্ছা বলটা কি পেছনে থাকতে হবে?"
-নানা, অফসাইড হচ্ছে যখন প্লেয়ার অপোনেন্ট প্লেয়ার এর গোল লাইন থেকে ...ইত্যাদি। ইত্যাদি।...!
"তাহলে কি প্লেয়ারকে পেছনে থাকতে হবে?"
-নানা, অফসাইড হচ্ছে যখন প্লেয়ার এর লাইন ... ..ইত্যাদি।..
"আচ্ছা এতো ভালো গোলটা কেন ক্যানসেল হলো?"
-অফসাইড হলো তো!
"আচ্ছা এটা কি অফসাইড?"
-না
লক্ষ্য করলাম উত্তর সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। প্রথমদিকে বোঝাবার চেষ্টা, পরের দিকে হাল ছেড়ে দেওয়া!
সে যাগ্গে ফুটবলের technicalities ......
প্রায় দুবছর বাদে আবার কিছু হিজিবিজি লিখতে পেরেই আমি খুশি ।
তোমরা পড়লে, বাহবা দিলে .....
ধন্যবাদ হিজিবিজিকে - অনেক মজার মধ্যেও অনেক সাহস, অনেক শক্তি!
Thank you all...
কাল কান পেতে শুনলাম World Cup কি বলে........
বসে ছিলাম একটি মাস, অসীম ধৈর্য ধরে,
কে জিতবে আমায়, কেগো নেবে আপন করে !
কান্না হাসি উত্তেজনায়, ভরিয়ে সবার মন,
ক্যালেন্ডারের পাতায় চোখ আটকে অনুক্ষণ!
খেলার মতন খেলা হলো, হে হারে কে জেতে,
ছুটলো সবাই বলের সাথে, উঠলো জগত মেতে!
মাতলাম আমি মেসির হাতে, জিতের উন্মাদনা,
বইলাম আমি ফরাসি চোখে হয়ে অশ্রুকণা !
সবার চাইতে বড় হলো খেলার মাঠে খেলা,
হারজিত তো আছেই লেগে, কাপ মেডেলের মেলা!
কেউ জিতবে, কেউ বা যাবে ভালো খেলেও হেরে,
কেউবা আবার হেরেও নেবে সকলের মন কেড়ে!
কান্না হাসি পাশাপাশি, তবেই জীবন চলে,
হারকে যে নেয় আলিঙ্গনে, তাকেই জয়ী বলে।
স্বপ্ন নতুন উঠবে সেজে কত আমায় ঘিরে,
কান্না হাসির লোভে আবার আসবো আমি ফিরে!
দিন গোনা আজ শুরু হলো, আবার নামবো মাঠে,
হাসবো কাঁদবো খেলবো আবার হিজিবিজির পাঠে!
Sunday, 4 December 2022
....কুছ ভি হো সক্তা হায়
সকালে উঠিয়া, উত্তরে দুই ঘটি জল,
Sunday, 27 November 2022
কবিগুরু ক্ষমা করবেন হিজিবিজিকে
নাচে মেসি নাচে ও ভাই মোদের প্রাণের কাছে,
খেলে মেসি খেলে ও ভাই, বিশ্বকাপের মাঝে ,
Wednesday, 23 November 2022
Omedetto gozaimasu : Congratulations!
#হিজিবিজি
Tuesday, 22 November 2022
যত্ত সব হিজিবিজি পাঁচালি
[পাঠকদের কাছে অনুরোধ লক্ষী পাঁচালির মতন সুর করে পড়ুন...]
ARG — Lionel Messi — 10th min.
SAU — Saleh Al-Shehri — 48th min.
SAU — Salem Al-Dawsari — 53rd min.
Saturday, 12 November 2022
শাশুড়ি-বৌমা ছড়া-সংবাদ
ঠিক যেন একটা স্বপ্ন । তারপর হঠাৎ করে যেন ঘুম ভেঙে যাবার অনুভূতি।






