যবে থেকে পাঁচালি লেখা এবং পড়া বন্ধ করেছি, দুনিয়ায় কেবল অশান্তি।
ভক্তগণ , এখনো সময় আছে দুলে দুলে পাঁচালি পড়ো, শান্তি নিয়ে এসো ........
ভক্তগণ , এখনো সময় আছে দুলে দুলে পাঁচালি পড়ো, শান্তি নিয়ে এসো ........
[Prayer :'Let us make the Earth great again' ]
![]() |
| pc: independent.co.uk |
{ পাঠকের কাছে অনুরোধ দুলে দুলে পড়ুন }
বসন্তের মৃদু হাওয়া নির্মল আকাশ |
ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস ।|
পদ্মে বসে চিন্তিত মুখ লক্ষীনারায়ণ,
পদ্মে বসে চিন্তিত মুখ লক্ষীনারায়ণ,
মর্তের চিন্তায় তাঁদের হোল ভ্রুকুঞ্চন| ।।
নারায়ণ কন, প্রিয়ে দেখে লাগে ভয়,
মর্তের বুকে আজ না জানি কি হয়।।
'শান্তি চাই শান্তি চাই' কান ঝালাপালা,
বেশ তো ছিলাম, হলো একি জ্বালা !
বলিলেন মা লক্ষী হাতপাখা রেখে,
"কিছু করো প্রাণনাথ, দেবো diet-সিন্নি মেখে"
হেনকালে বীণা হস্তে নারদ মুনিবর ,
আসিলেন লইয়া সাথে মর্তের খবর||
কহিলেন প্রভু মর্তের কি করিবো বর্ণন
যুদ্ধ-যুদ্ধ খেলায় পাগল করিছে নাচন ।।
নরনারী ভয়ে ভয়ে গোনে দিনক্ষণ,
অহেতুক চারিপাশে বোমা বরিষণ ।
প্রভু, ছোট মুখে বড় কথা বলিতেই হয়,
সৃষ্টি করেছেন এ মানব বদ অতিশয় ।।
কি করিয়া বানাইলেন এমন এক পিস্
ফর্মুলা ভুল নাকি গণনাতে মিস?
কমলা মুখের রং, বাহারিয়া কেশ,
এ দানব, প্রভু সব করিতেছে শেষ ।
বড় কষ্টে মর্তবাসী, ত্রাহি ত্রাহি রব,
তেল নেই গ্যাস নেই, কি করিবে সব?
কি করে থামিবে পাগল, বলুন উপায়,
ভক্তেরা বড় ক্লেশে দেখে এনু হায় ।
এহেন মানবেরে বসায়ে সিংহাসনে
আপনারা দেবদেবী শান্ত কেমনে?
প্রভু এরে দয়া করে দিন নির্বাসন,
ভক্তেরাও সিন্নি দিয়া করিবে পূজন।
ধ্যান মগ্ন প্রভু, চক্র বনবন ঘোরে,
পাশে দেব দেবীগণ বসে করজোড়ে ।
"ফিরে যাও মুনিবর, বলো ভক্তগনে,
আসিতেছি আমি মর্তে তাদের রক্ষণে ।
Hormuz এ কাল আমি করিব অবতরণ,
পাগলের ভাষাতেই হবে আলোচন |
...this is going to hit him hard, very hard,
Believe me, I have the final Trump card!!
I will bring peace, I will end pain
Let us make the Earth great again............."
😆😁

Absolutely brilliant 💕
ReplyDelete