[পাঠকদের কাছে অনুরোধ লক্ষী পাঁচালির মতন দুলে দুলে সুর করে পড়ুন...]
গ্রীষ্মের ঘেমো হাওয়া বদ্ধ আকাশ,
থমকিয়া দাঁড়াইয়া ভোটের বাতাস ।
মর্তে বসে নরনারী গোনে দিন ক্ষণ,
হইতেছে চিন্তা কে পাইবে সিংহাসন !
হাত-পদ্ম-তৃণ কিসে পড়িয়াছে ছাপ,
ভাবিয়া ইহা বাড়ে মানসিক চাপ !
কৈলাশে মহাদেবও খুলে ত্রিনয়ন,
Following exit poll দিয়া প্রাণ মন !
নাওয়া খাওয়া কিছুতেই মন নেই তার
পার্বতী পাশে বসে করে মুখ ভার !
Following exit poll দিয়া প্রাণ মন !
নাওয়া খাওয়া কিছুতেই মন নেই তার
পার্বতী পাশে বসে করে মুখ ভার !
"কিযে তুমি সারাদিন নিউজ চ্যানেলে
নির্বাচন দেখিতেছ সব কাজ ফেলে
দিদি নম্বর ওয়ান আর রানী রাসমণি,
দুইখান দেখি আমি সোম থেকে শনি"
স্মিত হেসে মহাদেব গিন্নিরে কন ,
"দুইদিন বাকি প্রিয়ে, শেষ নির্বাচন"!
হেনকালে বীনাহস্তে নারদ মুনিবর,
আসিলেন লইয়া সাথে মর্তের খবর !
কহিলেন, প্রভু মর্তে দেখি ঘোর কলি,
কাহারে ছাড়িয়া আমি কার কথা বলি !
সৃষ্টি করিলেন যাদের করিয়া যতন,
নির্বাচনকালে তাদের অধঃপতন!
মুখে ভাষা নালাজল, শুধু গালাগালি,
মিথ্যা প্রচার করিয়া পায় হাততালি !
আসিল অশ্রু চোখে দেখি দুর্গতি,
রাজা রানী করিতেছে প্রজাদের ক্ষতি!
ধর্ম-টর্ম জাত-পাত অযথা তুলিয়া,
হিংসায় ভরিছে মন, ভালোবাসা ভুলিয়া।
মর্তধামে পরীক্ষায় নম্বর অঢেল,
বিদ্যার মাথা ভেঙে , শিক্ষায় ফেল !
নারদের বাক্য শুনি, উমা ঠাকুরানী,
সঘনে নিশ্বাস ত্যাজি কহে মৃদুবানী।
মুনিবর, শুনিলাম মর্তের বিবরণ,
গদি ও ক্ষমতার লোভে মগ্ন সর্বজন ! (innocent rhyming , no sarcasm )
জনতারে দিয়েছিলাম বুদ্ধি অনেক,
ভালোমন্দ করিতে বিচার, ভাবিয়া ক্ষণেক!
নিজ বুদ্ধি স্বেচ্ছায় রাখিলো তুলিয়া,
কপট নেতার কথায় গেলো সকলি ভুলিয়া !
যাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে,
ইহার বিচার মোরা করিবো যতনে।
আমি উমা,আমি সারদা,রেগে গেলে ফনি,
কর্তারও ক্রোধে জানি জ্বলে তিন মণি!
তবে,
Strategy বদলাইয়া এবার দেবদেবীগণ,
Chill থাকিব মোরা করিয়াছি পণ !!
বাড়াবো না BP আর শুধু শুধু রোষে,
ভুগিবে মর্তবাসী নিজ কর্মদোষে !
যদি বুদ্ধি বিবেক দিয়া না করে নির্বাচন
আনিবে ডাকিয়া তারা নিজের পতন ........
ভোট ব্রতকথা আজ হলো সমাপন,
May the best win , অপেক্ষায় সিংহাসন!
ভোট ব্রতকথা আজ হলো সমাপন,
May the best win , অপেক্ষায় সিংহাসন!

Shono shono punayban mon diya shono
ReplyDeleteNirmal chitte bosiya Vote-pnachali shono.
Didbya-icchhaai jete aaj je lok
Kedar-Badri lariya sei se hok!
;-)
ReplyDelete