দূর্গাপুজো শেষ।
মা বাড়ি ফিরে unpack করছেন - কোন শাড়িটা ধুতে দিতে হবে, মিষ্টির রস পড়েছে কিম্বা মাংসের ঝোল .....
হঠাৎ খাটেরতলা থেকে আরশোলার আবির্ভাব!
আরশোলা: মা, এ বছরের মতন তো পুজো মিটলো।আপনি তো জানেন এবার দুর্গাপুজোয় আরশোলা হিট!
এবার ....মানে ...... ইয়ে .....আমার একটা আর্জি আছে ।
এবার ....মানে ...... ইয়ে .....আমার একটা আর্জি আছে ।
আমি আপনার কিংবা আপনার পরিবারের কারুর বাহন হতে চাই ! from next pujo, I mean.
মা তো হেসেই কুটোপাটি, এমনি অসম্ভব চিন্তা মাথায় এলো কি করে?
আরশোলা নাছোড়বান্দা ।
সিংহ, হাঁস, ময়ূর, প্যাঁচা, ইঁদুর - এদের এমন কি আছে যা তার নেই?
সিংহ, হাঁস, ময়ূর, প্যাঁচা, ইঁদুর - এদের এমন কি আছে যা তার নেই?
মা দূর্গা: আচ্ছা আর্জি না হয় বুঝলাম, কিন্তু তোর আছেটা কি? তুই কি পারিস ?
আরশোলা: মা, আমি বাঁচতে পারি ।যে কোনো প্রতিকূল পরিস্তিতিতে আমি নিজেকে বাঁচাতে পারি।
হাওয়াই চটি, ফেনাইল, ঝ্যাঁটা, Hit - আমি কাউকে ভয় পাইনা। Bring it on !
আপনার বানানো মানুষদের তো আমি এক্কেরে ভয় পাইনা ! ওরা কিছু বুঝে ওঠার আগেই আমি কুড়কুড় করে রান্নাঘরের পাইপ দিয়ে ভ্যানিশ!
আমি হলাম The ultimate survivor !
মা দূর্গা: বুঝলাম। কিন্তু শুধু বাঁচলেই তো চলবে না ।
সিংহের শক্তি আছে, ময়ূর নাচতে পারে, হাঁসের রূপ আছে। ইঁদুর আর প্যাঁচা .....উম ...দাঁড়া ভেবে বলছি ।
তবে কিছু তো থাকতে হবে! Some skill!!
আরশোলা : আছে তো! আমার আছে আত্মবিশ্বাস!
আমাকে গর্জন ও করতে হয়না, শুধু মাত্র দেখা দিলেই ......ব্যাস!
আমাকে বাথরুম এ দেখলে ইয়া লম্বা চওড়া মানুষও বাঁচাও বাঁচাও চিৎকার করে ।
সাইজে ছোট হতে পারি কিন্তু impact ? HUGE !!
মা দূর্গা: সে তো বুঝলাম, কিন্তু শুধু আত্মবিশ্বাস থাকলে তো চলবেনা । সবাই তোকে ঘৃণা করে, একটু আধটু জনপ্রিয়তা না থাকলে বাহন হবি কি করে বাছা ?
আরশোলা: সে তো ইনকাম ট্যাক্স, ডেমোক্রেসি, RG, হেলেঞ্চা শাক, ইত্যাদিও জনপ্রিয় নয়, তাই বলে কি তাদের কোনো অস্তিত্ব নেই? বহাল তবিয়তে আছে ......
জনপ্রিয়তা আবার একটা মেট্রিক হলো.আজকাল? কি যে বলেন মা.....আপনি সেই সেকেলেই থেকে গেলেন।
মা দূর্গা [একটু রেগে]: কিন্তু বাহন হয়ে তুই করবি কি?
আরশোলা : আজ্ঞে মা, আমি তিনটে জিনিস করতে চাই.
১. বাহন' পোস্টটাকে আমি আরো শক্তিশালী করতে চাই । কেবল চুপচাপ পায়ের কাছে বসে থাকবোনা। প্রশ্ন করবো, চ্যালেঞ্জ করবো, প্রোটেস্ট করবো। DebTube, Mokshagram, SwargaBook ......
২. অনেক AI, BI হলো । আমি এবার বাজারে CI আনতে চাই ।
৩. এছাড়াও আমি মর্তে sustainability নিয়ে কাজ করতে চাই । প্রথমে নালা নর্দমা পরিষ্কার করতে চাই , তারপর প্লাষ্টিক সরাতে চাই , তারপর ...... আমার মাথায় অনেক প্ল্যান ।
মা দূর্গা : তা এইসব সরিয়ে দিলে, তুই থাকবি কোথায়? তুই তো নালা নর্দমা ভালোবাসিস।
আরশোলা : মা, আমি তখন মানুষদের সাথেই থাকবো। একসাথে ওঠা বসা খাওয়া দাওয়া করবো।
একবার আপনার বাহন হয়ে গেলে.. ব্যাস, ওরা আমাকে ঘৃণাও করবে না, ভয়ও পাবে না.... মিলে মিশে থাকতে দেবে। "বাহন" পোস্টটার একটা কেতা আছে না?
আর সত্যি বলতে কি, যা দিন কাল পড়েছে, তাতে খুব শিগগিরই ডাইনোসর এর মতন মানুষও বিলুপ্ত হয়ে যাবে।
Artificial Intelligence এর ভয়ে ইতিমধ্যেই ওরা অর্ধমৃত ! ওদের নিয়ে আর অত আদিখ্যেতা করে লাভ নেই ।
বেঁচে থাকবো শুধু আমরাই ।
আমি এবং আমার সমস্ত আরশোলা ভাইবোনেরা সিংহের ইস্তফা চাই।
পুজো শেষ, এবার কাজে নামা যাক ।
মা দূর্গা : বটে? গনশা, কার্তিক. ...কই গেলি? আনতো আমার ত্রিশূলটা ...দরজার পাশ থেকে ....
দেখি কেমন "The ultimate survivor"
কুড়কুড় কুড়কুড় কুড়কুড় কুড়কুড় কুড়কুড়. ................exit !
